মোঃ হুমায়ুন কবীর বর্তমানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজিঃ নং- বি-১৯০১ এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি একজন অভিজ্ঞ শ্রমিক নেতা হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং একই সাথে
বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (BILS)-এরও সদস্য হিসেবে যুক্ত আছেন।
রাজনৈতিক জীবনে তিনি বেগমগঞ্জ, নোয়াখালীর এটিআই-এর সাবেক ভিপি ছিলেন এবং
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এটিআই শাখা, নোয়াখালীর সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পেশাগত জীবনে তিনি কে.বি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, বেগমগঞ্জ, নোয়াখালীতে সহকারী শিক্ষক হিসেবেও কর্মরত ছিলেন।
দীর্ঘ অভিজ্ঞতা ও নিষ্ঠার সাথে তিনি শ্রমিক কর্মচারীদের অধিকার আদায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।