মঞ্জুরুল ইসলাম মঞ্জু বর্তমানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজিঃ নং- বি-১৯০১ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
একই সাথে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদকের গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করছেন।
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সাথে দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে তিনি দেশের শ্রমিক-কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কল্যাণ নিশ্চিতকরণ এবং তাদের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল ও সুসংগঠিত করতে দেশের বিভিন্ন বিভাগ, জেলা ও উপজেলায় নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত মতবিনিময়, সাংগঠনিক কার্যক্রম এবং সমন্বয়মূলক উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এছাড়াও চাঁদাবাজি, সন্ত্রাস ও দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা রক্ষায় সংগঠনের অবস্থান সুদৃঢ় করতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।