31 August 2026
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (রেজি. নং—বি-১৯০১, সিবিএ) টাঙ্গাইল, জামালপুর ও শেরপুর শাখা কমিটির যৌথ উদ্যোগে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।গত ৩১ আগস্ট ২০২৬ জামালপুর পানি উন্নয়ন বিভাগ চত্বর, ফুলবাড়ীয়া, জামালপুরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও শ্রমিক-কর্মচারীরা অংশগ্রহণ করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সভাপতি, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (সিবিএ)। প্রধান বক্তা ছিলেন মো. হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (সিবিএ)। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বি-১৯০১ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি জনাব মোঃ আজিজুর রহমান। এছাড়া সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীর নির্বাহী কমিটির কার্যকরী সভাপতি জনাব মো. দিদার হোসেন, ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সদস্য সচিব জনাব কামরুল জামান, জামালপুর জেলা শ্রমিক দলের সভাপতি শেখ মো. আব্দুস সোবহান ও জামালপুর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় শ্রমিক-কর্মচারীদের বিভিন্ন সমস্যা, সাংগঠনিক কার্যক্রম, অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা শ্রমিক-কর্মচারীদের ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় বক্তারা বলেন, শ্রমিক-কর্মচারীদের ন্যায্য অধিকার ও দাবি আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং কর্মীদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।অনুষ্ঠানে টাঙ্গাইল, জামালপুর ও শেরপুর শাখা কমিটির নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক শ্রমিক-কর্মচারী উপস্থিত ছিলেন। সভাটি পারস্পরিক মতবিনিময় ও সাংগঠনিক অঙ্গীকারের মধ্য দিয়ে শেষ হয়।