বাপাউবো জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজি নং- বি-১৯০১ এর সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত

18 October 2025

বাপাউবো জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজি নং- বি-১৯০১ এর সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত

18 October 2025

বিস্তারিত বিবরণ

রাজধানীর পানি ভবনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন (বি-১৯০১)-এর সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর, ২০২৫) আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমদ, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিমসহ শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বি-১৯০১-এর কেন্দ্রীয় ও বিভিন্ন শাখা কমিটির নেতাকর্মীরা। প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের রাজনৈতিক কর্মকাণ্ডকে রাজপথকেন্দ্রিক না রেখে সংসদকেন্দ্রিক করতে হবে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পার্লামেন্টারি গণতন্ত্রকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়ার প্রতি বিএনপি ও তাঁর দলের সমর্থনের কথাও জানান। সম্মেলনে নির্বাচন কমিশনের মাধ্যমে নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়। এতে মঞ্জুরুল ইসলাম মঞ্জু পুনরায় সভাপতি এবং হুমায়ুন কবির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পাশাপাশি দিদার হোসেনও নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্বে পুনর্নির্বাচিত হন। সম্মেলনে শ্রম অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত থেকে কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এছাড়া বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, ঠিকাদার সমিতির নেতৃবৃন্দ, আনসার সদস্যসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনলাইনে যুক্ত হয়ে পাবলিক সার্ভিসেস ইন্টারন্যাশনালের (PSI) আঞ্চলিক সেক্রেটারি কেট ল্যাপিনও সম্মেলনকে শুভেচ্ছা জানান।

ভিডিও

কার্যক্রমের ছবি

বাপাউবো জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজি নং- বি-১৯০১ এর সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত
বাপাউবো জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজি নং- বি-১৯০১ এর সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত
বাপাউবো জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজি নং- বি-১৯০১ এর সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত
বাপাউবো জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজি নং- বি-১৯০১ এর সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত
কার্যক্রম তালিকায় ফিরুন