16 August 2026
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন, রেজিঃ নং-বি-১৯০১ (সিবিএ), ফেনী শাখা কমিটির নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। রোববার (১৬ আগস্ট ২০২৬) ফেনীতে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যালয়টির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী পানি উন্নয়ন বিভাগ, বাপাউবো’র নির্বাহী প্রকৌশলী (পুর) জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাপাউবো, ফেনীর উপ-প্রধান সম্প্রসারণ কর্মকর্তা জনাব মোঃ মমিনুল ইসলাম ভূঁইয়া। কার্যালয়টির উদ্বোধন করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক জনাব মোঃ হুমায়ুন কবীর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক জনাব মোহাম্মদ আনিসুর রহমান, রাঙ্গামাটি শাখা কমিটির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আব্দুর রহিম, নোয়াখালী শাখা কমিটির আহ্বায়ক জনাব মোঃ মফিজ উল্লাহ, কুমিল্লা আঞ্চলিক কমিটির সভাপতি জনাব মোঃ ওমর ফারুক ভূঁইয়া, কুমিল্লা শাখা কমিটির যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ ফেরদৌস উদ্দিন, নোয়াখালী শাখা কমিটির সদস্য সচিব জনাব মোঃ রায়হান পাটোয়ারী এবং পানি উন্নয়ন বিভাগের লস্করপুর এলাকার সাইফুল আরেফিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন, রেজিঃ নং-বি-১৯০১ (সিবিএ), ফেনী শাখা কমিটির আহ্বায়ক জনাব মোঃ জাকির হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফেনী শাখা কমিটির সদস্য সচিব জনাব এ এস এম মাহবুবুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন কার্যালয়টি ফেনী শাখার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের শ্রমিক-কর্মচারীদের অধিকার, কল্যাণ ও বিভিন্ন যৌক্তিক দাবি-দাওয়া নিয়ে সাংগঠনিকভাবে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা। অনুষ্ঠানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয়, আঞ্চলিক ও বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় পর্যায়ের শ্রমিক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।