10 December 2024
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন, রেজিঃ নং-বি-১৯০১ (সিবিএ)-এর বৃহত্তর চট্টগ্রাম আঞ্চলিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ১০ ডিসেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত সম্মেলন-২০২৪ সফলভাবে সম্পন্ন হওয়ার পর ২৭ সদস্যবিশিষ্ট এ আঞ্চলিক কমিটি অনুমোদন করা হয়। অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জনাব কাজী মোঃ আব্দুল্লাহ হক এবং সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন জনাব মোঃ কামরুল আমিন। এছাড়া সহ-সভাপতি হিসেবে একাধিক নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জনাব মোঃ মিজানুর রহমান। এছাড়া যুগ্ম-সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, অর্থ সম্পাদক, আইন-বিষয়ক সম্পাদক, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবং মহিলা বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন পদে নেতৃবৃন্দকে দায়িত্ব দেওয়া হয়েছে।