19 May 2026
মহিলা কমিটি গঠনের লক্ষ্যে পানি ভবনে একটি পরামর্শমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মহিলা কমিটি গঠন, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং শ্রমিক-কর্মচারীদের নারীদের অংশগ্রহণ বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও পরামর্শ প্রদান করা হয়। সভায় পরামর্শ দেন বাপাউবো জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন, রেজি. নং বি-১৯০১-এর সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু এবং সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবীর। এ সময় নেতৃবৃন্দ সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং মহিলা সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।