13 August 2026
১৩ আগস্ট ২০২৬ তারিখে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন, রেজি. নং বি-১৯০১-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ সাতক্ষীরায় এক সৌজন্য সাক্ষাতে করেন। এ সময় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবীর ও যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শফিক আহম্মেদ চৌধুরী অপু-এর সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে বিএনপির মনোনিত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ সাহেব এবং সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে নেতৃবৃন্দ পারস্পরিক সৌহার্দ্য বিনিময়ের পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন বিষয়, শ্রমিক-কর্মচারীদের স্বার্থ এবং সাংগঠনিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।