13 August 2026
১৩ আগস্ট ২০২৬ তারিখে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন, রেজি. নং বি-১৯০১-এর সাতক্ষীরা শাখা কমিটির সঙ্গে কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, শ্রমিক-কর্মচারীদের বিভিন্ন বিষয় এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে নেতৃবৃন্দের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন, রেজি. নং বি-১৯০১-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবীর।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শফিক আহম্মেদ চৌধুরী অপু। এ সময় কেন্দ্রীয় ও সাতক্ষীরা শাখা কমিটির নেতৃবৃন্দ সংগঠনের ঐক্য, সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি এবং শ্রমিক-কর্মচারীদের স্বার্থ ও অধিকার রক্ষায় পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।