13 May 2026
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন (বি-১৯০১)-এর উদ্যোগে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বৃহত্তর চট্টগ্রাম আঞ্চলিক অফিসের শুভ উদ্বোধন ও শ্রমিক সমাবেশ সফলভাবে সম্পন্ন হয়েছে। সংগঠনের সংগ্রামী সভাপতি জনাব মঞ্জুরুল ইসলাম মঞ্জু এবং বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মোঃ হুমায়ুন কবীর মহোদয় উপস্থিত থেকে ফিতা কেটে নবনির্মিত এই আঞ্চলিক কার্যালয়ের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এই নতুন অফিস উদ্বোধনের মাধ্যমে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের শ্রমিক-কর্মচারীদের অধিকার রক্ষা ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। বর্ণাঢ্য এই আয়োজনে উপস্থিত থেকে অনুষ্ঠান সফল করার জন্য সকল কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ এবং সাধারণ কর্মচারীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হচ্ছে।